কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে একটিকে ৫০ হাজার টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

​কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ও কৃত্রিম সংকট রোধে পাঁচটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উক্ত ​অভিযানকালে আদর্শ সদরের মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইস্টার্ন সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
​আদালত সূত্র জানায়, কোনো প্রতিষ্ঠান যেন অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই তদারকি। অভিযানে ফিলিং স্টেশনগুলোর দৈনন্দিন মজুতের তথ্যের সাথে স্টক রেজিস্টারে সংরক্ষিত তথ্যের মিল আছে কিনা, তা নিবিড়ভাবে যাচাই করা হয়। এছাড়া গ্রাহকদের পরিমাপে কম দেওয়া হচ্ছে কিনা এবং ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা-সে বিষয়েও তদারকি করা হয়।

উক্ত ​অভিযান শেষে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনে সুনির্দিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা জানান,”বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় আমাদের এই কঠোর মনিটরিং ব্যবস্থা। অনিয়ম রোধে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ আজও ইতিবাচক...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে...

Read more
কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top