কুমিল্লায় ১১টি আসনে ৩৪৩ জন সন্ত্রাসী- চাঁদাবাজের তালিকা প্রস্তুত; শীঘ্রই অভিযান!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার ১১টি আসনে ৩৪৩ জন সন্ত্রাসী-চাঁদাবাজের তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এ তালিকা এখন পুলিশ-গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

আসন্ন নির্বাচনকে নির্বিঘ্ন, ভীতি ও শংকামুক্ত করতে শীঘ্রই পুলিশসহ যৌথবাহিনীর অভিযান শুরু করা হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী জেলার ১১টি আসনের ১৮টি থানা এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজদের সংখ্যা যথাক্রমে- কোতয়ালি মডেল থানা এলাকায় ১৮ জন, সদর দক্ষিণ মডেল থানা ১৫ জন, চৌদ্দগ্রাম মডেল থানা ৩১ জন, নাঙ্গলকোটে ৮ জন, লাকসামে ১৩ জন, মনোহরগঞ্জে ৩০ জন, ব্রাহ্মণপাড়ায় ৯ জন, বরুড়ায় ২৬ জন, চান্দিনায় ২২ জন, দাউদকান্দিতে ২০ জন, তিতাসে ১১ জন, হোমনায় ১৬ জন, মেঘনায় ৯ জন, মুরাদনগরে ২২ জন, দেবিদ্বারে ৯ জন, বাঙ্গরা বাজারে ৯ জনসহ বিভিন্ন থানায় বড় ধরনের আরও রয়েছে ৭৯ জনসহ ৩৪৩ জন সন্ত্রাসী-চাঁদাবাজ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটের দিন কিংবা এর আগে-পরে ভোট কেন্দ্রসহ কোথাও যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে কিংবা ভোটারদের মাঝে ভীতির সঞ্চার করতে না পারে সেজন্যে আগে থেকে থানাওয়ারি যাচাই-বাছাই করে এসব সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকা এখন পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, এর বাইরেও এক জেলা থেকে অন্য জেলায় সন্ত্রাসীদের আনাগোনাও পুলিশের মনিটরিংয়ে রয়েছে। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে সন্ত্রাসীরা যাতে অবৈধ অস্ত্র দেশের অভ্যন্তরে নিয়ে আসতে না পারে সেজন্য আগে থেকে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

আরো পড়ুন

ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।...

Read more
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top