আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সোনালী ব্যাংকের বেস্ট ম্যানেজার নির্বাচিত হয়েছেন দেবীদ্বারের শওকত হাসান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সোনালী ব্যাংক পি এল সি, কুমিল্লা জেনারেল ম্যানেজার অফিসের আওতাধীন শাখা সমূহের মধ্যে সুদক্ষ নেতৃত্বের দ্বারা ব্যবসায়িক সকল সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে উল্লেখযোগ্য অবদানের জন্য সোনালী ব্যাংক পি এল সি দেবীদ্বার শাখার ম্যানেজার মোঃ শওকত হাসান বেস্ট ম্যানেজার ২০২৩ নির্বাচিত হওয়ায় ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার ১০ জুলাই সকালে দেবীদ্বার শাখার ম্যানেজার মোঃ শওকত হাসান কর্মস্থলে উপস্থিত হলে দেবীদ্বার শাখার সহকর্মীদের পক্ষ থেকে তাকে ওই ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

এর আগে মঙ্গলবার(৯ জুলাই) সকালে সোনালী ব্যাংক পি এল সি কুমিল্লা জেনারেল ম্যানেজার অফিস কর্তৃক আয়োজিত ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা-২০২৪ অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল ম্যানেজার মোঃ শরিয়ত উল্লাহ তাকে বেস্ট ম্যানেজার ২০২৩ ঘোষণা করেন এবং সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় সোনালী ব্যাংক পি এল সি জেলার বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংক পি এল সি দেবীদ্বার শাখার ম্যানেজার মোঃ শওকত হাসান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই সম্মাননা আমার জন্য খুবই স্পেশাল। কারন আগামীদিনে শাখার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সম্মাননা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। এই সম্মাননা অর্জনে তিনি তার সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও সোনালী ব্যাংক এর উপর আস্থা রাখার জন্য শাখার সকল সম্মানিত গ্রাহকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top