কুমিল্লায় শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন;প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস।

শনিবার সকালে শ্রীকাইল মখলিসপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটি উদ্বোধন করেন।
তিনি বলেন, “আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে।

“আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।”
প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।”তিনি আরও বলেন, “আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।”
শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, “গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে এই কূপ খনন শুরু করে। এ বছর জানুয়ারিতে খনন কাজ শেষ হয়। এই কূপে মজুদ রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস।
“শনিবার এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এ নিয়ে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ”
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশন্স রফিকুল ইসলাম, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।...

Read more
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top