কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ, ছড়াবে না বিদ্বেষ’ এ স্লোগ্লানে  ঘণ্টা ব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সকল ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এ কে এম ইমরানুল হক মারুফ,নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের, বিজয়পুর কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত হরিভূষণ পাল, বামিশা মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. শহিদুল্লাহ, সনাতনী ধর্মালম্বী নিহার দত্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দল সহসাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন  প্রমুখ।

ক্যাপশনঃ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে সম্প্রীতি শোভাযাত্রা বের হয়। ছবিঃ সদর দক্ষিণ

আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। গত ৫৩ বছর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। আমরা কোন গুজবে কান দিবো না। আমাদের দেশ কিভাবে চলবে, এটা দেশের জনগন সিদ্ধান্ত নিবে। কুমিল্লার কোন মসজিদ বা মন্দিরে হামলা হয়নি। সম্প্রীতি নষ্ট হয়েছে, এমন কোন কাজ হয়নি। যে কোন মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top