আজ ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ পেয়ে প্রচারনায় ৮ প্রার্থী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবীদ্বারে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্ধ পেয়েছে। প্রতীক বরাদ্দের পড়ই প্রচার-প্রচারনা চালাতে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা।

সোমবার (১৩ মে) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস কুমিল্লার সভা কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রির্টানিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

জানা যায়, দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কুমিল্লার-৪ আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের ছোট ভাই জেলা যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ (আনারস প্রতীক)। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার (ঘোড়া প্রতীক) ও মেয়ে খাদিজা বিনতে রোশন (দোয়াত কলম প্রতীক) নিয়ে।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যানের ছেলে সাবেক জেলা সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আল কাইয়ুম (টিউবওয়েল), সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম (চশমা প্রতীক) ও মোঃ সোলাইমান কবির খান (মাইক প্রতীক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম (প্রজাপতি প্রতীক) ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর বেগম (ফুটবল প্রতীক) নিয়ে। আগামী ২৯মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top