আজ ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে দেবীদ্বারে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদদস্য মোঃ আবুল কালাম আজারে ছোট ভাই ও জেলা যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান বাবুল, এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের মেয়ে খাদিজা বিনতে রোশন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন- ব্যবসায়ী মোঃ সোলাইমান কবির খান, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোসলে উদ্দিন মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যানের ছেলে সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আল কাইয়ুম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর বেগম ও কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাহিদা ইসলাম ডলি।

উল্লেখ্য, অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করলেও আবেদন সম্পন্ন করতে পারেননি ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট মো. মাজহারুল হক, আবুল বাশার মো. ইয়াহিয়া সরকার, মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top