আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আ.লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা (উঃ) জেলা আ.লীগের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ বিনীর্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় দেবীদ্বার ভূঁইয়া কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা উত্তর জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয়জিৎ দত্তের সঞ্চালনাা  উক্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. স্বান কুমার, ফলিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান ও ফিন্যান্স এ্যান্ড ব্যাংককিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দিন।
এ প্রশিক্ষণ কর্মশালায় শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা। নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে।
কুমিল্লা উত্তর জেলার ৭ উপজেলা থেকে মনোনীত ৭০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেয়া হয় এ অনুষ্ঠানে। যারা পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচী ২০০ জন ভোটারের জন্য ১ জন প্রশিক্ষকের মাধ্যমে প্রচারনার দায়িত্ব পালন করবেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এটিএম মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম, কুমিল্লা (উঃ) জেলা মহিলা আ’লীগ সভাপতি শিরিন সুলতানা, যুবলীগ উপজেলা সভাপতি আবুল কাসেম ওমানী, সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু প্রমূখ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top