আজ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ দাউদকান্দি হানাদার মুক্ত দিবস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আজ ৯ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তি বাহিনীর আক্রমনে উপজেলার সদরের ডাকবংলোয় অবস্থিত ঘাঁটি ছেড়ে প্রান নিয়ে কোনো রকমে পালিয়ে যেতে বাধ‍্য হয় দখলদার পাক বাহিনী। দাউদকান্দির মাটিতে বীর মুক্তিযোদ্ধারা উড়িয়ে দেয় লাল-সবুজ পতাকা।

ডিসেম্বরের শুরুতেই দেশের বিভিন্ন রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের আক্রমনে কোনঠাসা হয়ে পড়ে পাক হানাদাররা। এরই ধারাবাহিকতায় দাউদকান্দির মুক্তিযোদ্ধারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ শহীদনগর ওয়‍্যারলেস কেন্দ্র এবং সড়ক ও জনপথ বিভাগের দাউদকান্দি ডাকবাংলোয় পাকি সেনাদের টার্গেট করে চারদিক থেকে একযোগে আক্রমন করে। এদিন মোহাম্মদপুর, গোয়ালমারী, বাতাকান্দি থেকে মুক্তিযোদ্ধারা অগ্রসর হতে থাকে পাকিদের ক‍্যাম্প লক্ষ‍্য করে। একই সময় ভারতীয় মিত্রবাহিনীর কামানের গোলার আক্রমন। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর দ্বিমুখী আক্রমনে বেশামাল হয়ে পড়ে পশ্চিম দিক দিয়ে পিছু হটে পাক হানাদার বাহিনী। মুক্তিবাহিনীর আক্রমনের তোড়ে পাক বাহিনী দাউদকান্দি সদরে পালাতে থাকে।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী গ্রামের মানুষ পাক সেনাদের প্রতিরোধ করে। এ অবস্থায় আতংকিত সেনারা অনেকেই গোমতী নদীতে লাফিয়ে পড়ে এবং লঞ্চে করে ঢাকা পালিয়ে যায়।

৮ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর একটানা যুদ্ধে পরাভূত পাক বাহিনী পিছু হটতে হটতে জমায়েত হয় দাউদকান্দির ডাকবাংলোয়। এখান থেকেই লঞ্চযোগে মেঘনা-গোমতী নদী পেরিয়ে গজারিয়া হয়ে ঢাকা পালিয়ে যায় পরাজিত পাকহানাদার। ৯ ডিসেম্বর শক্রমুক্ত হয় দাউদকান্দি।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top