আজ ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ নেতাদের চোর বাটপার ঢেকে দুধ দিয়ে গোসল করে দলত্যাগ চেয়ারম্যানের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামীলীগের বড় বড় নেতাদের চোর বাটপার ঢেকে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ।

তিনি উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার (১৭ আগস্ট)  দুপুরে কামরুজ্জামান মাসুদ তার বাসভবনের ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ করা কালে কারো সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। দয়া করে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আওয়ামীলীগ করলেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করি নাই। কাউন্সিলিং এ আমি প্রথম হওয়ার পরেও আমাকে নৌকা মার্কা দেওয়া হয় নাই। আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা চোর-বাটপার টাকা খেয়ে তিন নম্বর হওয়া এক মহিলাকে নৌকা দিয়েছে। আমি দল থেকে কিছুই পাইনি। আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ফতেহাবাদ ইউনিয়ন বাসি চাইলে আমি আপনাদের সেবা করে যাব। আমি আর কোন দলের রাজনীতি করবো না।

তবে এই আ’লীগ নেতার বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ। স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে গত (৪আগস্ট) দেবীদ্বারে শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে তার আক্রমণের বিভিন্ন ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে দুধ দিয়ে গোসল করে দলত্যাগের ঘটনাকে নিজেকে অপরাধ থেকে আড়াল করতে নাটক সাজিয়েছে বলে বিভিন্ন জন মতামত প্রকাশ করেছেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top