আজ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় যৌথ মহড়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও প্রতিটি নাগরিককের নিরাপত্তায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ মহড়া দিচ্ছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানাপুলিশ। 
সোমবার ( ১২ আগস্ট ) দুপুরে থানা কমপ্লেক্স থেকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি৷), সেনাবাহিনী, থানাপুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে উপজেলার সবগুলো সড়ক ও হাটবাজারে এ মহড়া দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, ওসি এস এম আতিক উল্লাহ, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মহড়া দেওয়াকালে উপজেলার সকল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়,  কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। উপজেলাবাসীর আস্থা ও ভরসার প্রতীক হয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা একত্রে মাঠে কাজ করছেন। এ সময় সঠিক তথ্য দেওয়াসহ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, আইনশৃংখলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বর্তমানে কোন প্রকার গোলযোগ তৈরি, খাল ভরাট,  ড্রেজার ব্যবহার,  মাদক পরিবহন,  বিক্রয় কিংবা সেবন, চোরাচালান সহ,  গাড়ি অবৈধ পার্কিং, চাঁদাবাজির সাথে কাউকে জড়িত প্রমাণ পেলে কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top