আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে এলাকাবাসীর হাতে গণধোলাই:পুলিশে সোপর্দ। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে এলাকাবাসীর হাতে ধরা খেলো জাকির ভূইয়া(৫৫) এবং রানু বেগম(৪০) নামে দুই ব্যাক্তি। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বুধবার (১মে) দুপুর আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দেবীদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড ভিংলাবাড়ী পূর্বপাড়া জাকির ভূঁইয়ার নিজ ঘরে ঘটনাটি ঘটে। এসময় এলাকার লোকজন অভিযুক্ত দু’জনকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। খবর শুনে দেবীদ্বার থানার এসআই মিল্টন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি অস্বাভাবিক দেখে থানায় খবর দিলে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নয়ন মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

স্থানীয় হোসেন এবং রোবেল মিয়া জানায়, তাদের এলাকায় একজন লোক মারা গেলে তারা জানাজা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় ভিংলাবাড়ী পূর্বপাড়া এলাকার জাকির ভূঁইয়ার টিনশেড ঘরে একজন অচেনা মহিলা প্রবেশ করে দেখতে পেয়ে এলাকার লোকদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি নজরদারিতে রাখে এবং মহিলা প্রায় একঘন্টা জাকির মিয়ার ঘরে সময় কাটিয়ে ঘরের পেছনের দিক দিয়ে তারাহুরা করে যাওয়ার সময় কয়েকজন যুবক ওই মহিলার পথরোধ করে জিজ্ঞাসাবাদ করলে। মহিলা জাকির হোসেনের সাথে ১হাজার টাকার বিনিময়ে দৈহিক সম্পর্ক করেছে বলে এলাকাবাসী ও পুলিশকে জানায়।

২নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এমএ কাইয়ুম ভূঁইয়া এবং কাউন্সিলর আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিংলাবাড়ী পূর্বপাড়ায় অবৈধ মেলামেশার ঘটনায় তাদের এলাকাবাসী অবরুদ্ধ করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেরাই ঐ কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।

এবিষয়ে অভিযুক্ত জাকির ভূঁইয়া এবং রানু বেগম অবৈধ মেলামেশার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বুধবার রাত সাড়ে ১০টায় জানান, পৌরসভার ভিংলাবাড়ী এলাকা থেকে আটক করা দু’জনই অবৈধ মেলামেশায় লিপ্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top