অবসরপ্রাপ্ত সৈনিকদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে: এমপি আবুল কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সৈনিকরা চাকুরী কালীন সময়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন, অবসরে আসার পরও নানা ক্ষেত্রে সেই কার্যক্রম অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। সৈনিক কল্যাণ সংস্থার মাধ্যমে দেবীদ্বারকে স্মার্ট দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি আশাবাদী।

দেবীদ্বার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি অঃ ক্যাপ্টেন সফিকুল ইসলামের মৃত্যুতে সৈনিক সংস্থার উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সৈনিক কল্যাণ সংস্থার সদস্যরা যেভাবে আজকে প্রয়াত সফিকুল ইসলাম সাহেবের স্বরনসভায় উপস্থিত হয়েছেন আশা করছি এ সৈনিক কল্যাণ সংস্থার প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে দেবীদ্বারের কল্যাণে এভাবেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অবঃ ওয়ারেন্ট অফিসার আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এবং সৈনিক কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন ভূইয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,- ডেসওয়া ট্রাস্ট কুমিল্লা জেলা সভাপতি অবঃ সার্জেন্ট হাবিবুর রহমান, সৈনিক কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, অবঃ সুবেদার আবুল কাসেম মোল্লা, অবঃ সৈনিক আবুল হাসেম, অবঃ সৈনিক হাজী শাহ আলম. দেবীদ্বার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি মরহুম অঃ ক্যাপ্টেন শফিকুল ইসলামের বড় ভাই এডভোকেট মোস্তফা কামাল, বড় মেয়ে ডাঃ শারমিন সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ প্রমূখ।

আলোচনা শেষে দেবীদ্বার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি প্রয়াত অবঃ ক্যাপ্টেন সফিকুল ইসলামের আত্মার শান্তি কামনায় অবঃ সার্জেন্ট কবির ভূইয়ার পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top