আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অগ্রণী ব্যাংক দেবীদ্বার শাখার ভিতর থেকে গ্রাহকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

ক্যাশ কাউন্টার থেকে টাকা উত্তোলন: সিঁড়িতে আসতেই ব্যাগের টাকা উধাও !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা উত্তোলন করে সিঁড়িতে এসে দেখে ব্যাগের চেইন খোলা, টাকা উধাও ! ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দেবীদ্বার কলেজ রোডের ভূঁইয়া টাওয়ারের ২য় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক লিমিটেডের দেবীদ্বার শাখায়।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই ব্যাংক থেকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের প্রবাসী মাহববুর রহমানের স্ত্রী মোসাঃ পারভিন আক্তার স্থানীয় অগ্রণী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। সেই টাকা তিনি বেনিটি ব্যাগে নিয়ে ব্যাংকের সিঁড়িতে এসে দেখে তার ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভিতরে রাখা টাকা উধাও। তাৎক্ষনিক তিনি ব্যাংক ব্যবস্থাপককে বিষয়টি অবহৃত করে এবং ৯৯৯’এ ফোন করে ঘটনাটি জানান। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) রেজোয়ানুল হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন।
ভুক্তভোগী মোসাঃ পারভিন আক্তার জানান, বাড়ি সংস্কারে বকেয়া টাকা পরিশোধের জন্য তার প্রবাসী স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা ওই ব্যাংক থেকে তুলে ব্যাংকেই বিদ্যুৎবিল পরিশোধ করে সিঁড়িতে নামার সময় বেনেটি ব্যাগে হাত দিয়ে দেখে তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগে কোন টাকা নেই। ব্যাংকের ভিতরে তার টাকা কে বা কাহারা নিয়ে গেছে তিনি সঠিক ভাবে বলতে পারছেন না। তবে এবিষয়ে তিনি অজ্ঞাতনামা চুর/ চুরদের উল্লেখ করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড দেবীদ্বার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল আলম ভূঁইয়া বলেন, বিষয়টি শুনেই সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। ঘটনাটি ব্যাংকের ভিতরে পৌনে ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটেছে বলে মনে হয়। সিসিটিভি ফুটেজে ওই নারীর পাশ ঘেঁষে থাকা একাধিক বোরখা পড়া নাড়ীকে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে।
এ ব্যাপারে তদন্তে আসা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) রেজোয়ানুল হক জানান, আমরা ৯৯৯-এ সংবাদ পেয়ে এসেছি। ঘটনা তদন্ত করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করব।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top