১ হাজার ৯ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে কুমিল্লায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্থান চূড়ান্ত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য প্রায় ৩০ একর জায়গা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার থেকে তিন কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। নতুন স্টেডিয়ামটি কুমিল্লা-নোয়াখালী ও চাঁদপুর সড়কের পূর্ব পাশে নির্মাণ করা হবে। 
১ হাজার ৯ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে নতুন স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকবে। তবে স্থানীয় ক্রীড়ামোদীরা ধারণক্ষমতা বাড়িয়ে অন্তত ৩০ হাজার করার দাবি জানিয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের জেলখানা বাড়ির পূর্ব পাশে আলোকদিয়া গ্রামে স্টেডিয়ামটি নির্মাণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) স্টেডিয়ামের সমীক্ষা শুরু করেছে। এ স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি ইনডোর গেমস, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকস খেলার সুযোগ থাকবে।
গত সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি প্রকৌশলী মোখলেছুর রহমান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পংকজ বড়ুয়া ও কুমিল্লা জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দর্শক ধারণক্ষমতা ১৫ হাজার থেকে বাড়িয়ে অন্তত ৩০-৪০ হাজার করার পক্ষে মত দেওয়া হয়েছে। ভৌগোলিক ও উন্নত যোগাযোগব্যবস্থা, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে ধারণক্ষমতা বাড়ানোর পক্ষে জোর দাবি উপস্থাপন করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান পৃষ্ঠপোষক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্বাচনী এলাকায় স্টেডিয়ামটি হচ্ছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান বলেন, গত ১৫ জুলাই জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) অতিরিক্ত মহাপরিচালক কে এম আলী রেজার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল স্টেডিয়াম নির্মাণস্থল পরিদর্শন করে। তারা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম ও তথ্য–উপাত্ত দেয়। অন্তত ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে যেন খেলা দেখতে পারেন, সেই মানের স্টেডিয়াম করার জন্য কুমিল্লাবাসীর পক্ষে দাবি জানিয়েছে তারা।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান বলেন, স্টেডিয়াম নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামত চেয়েছেন। সেখানে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়। সেগুলো এনএপিডিকে দেওয়া হবে।

আরো পড়ুন

ডিএফপি’র উচ্চমান সহকারী আবুল কালাম আজাদের ইন্তেকাল।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের(ডিএফপি’র) উচ্চমান সহকারী মোঃ আবুল কালাম আজাদ(৫১) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩০শে মে সকাল...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top