আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার; নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
হোমনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বিক্রির দেড় লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মিরশ্বীকারি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মোখলেছ বাবুর্চি (৪৫) এবং কারারকান্দি দক্ষিণ পাড়া সরকার বাড়ীর মৃত রিয়াজুল হকের ছেলে মো. ইমরান হোসেন (২২)।
গোপন সংবাদের ভিত্ততে সোমবার বিকালে যৌথবাহিনী অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬২ পিছ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার  মিশ্বকারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. উজ্জলের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় অভিযানের উপস্থতি টের পেয়ে উজ্জল পালিয়ে যায়। পরে তার শোবার কক্ষ থেকে তিনটি রামদা, একটি লম্বা ছেনি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি লোহার দামা, একটি স্টিলের চাপাতি, একটি ছোরা, একটি মাছ মার্কা টিপছোরা ও একটি কাঠের লাঠি ও মাদক বিক্রির এক লাখ সাতষট্টি হাজার পাঁচশত দশ টাকা জব্দ করা হয়। এবং গ্রেপ্তারদের কাছ থেকে ৬২ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় ।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আসামীদেরকে  মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হ

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top