আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় মাদক কারবারিকে মাদকসহ আটক করে পুলিশে দিল জনতা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
হোমনায় মাদকসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মাদকসহ জনতার হাতে আটক মাছুম (২৮) উপজেলার ইটাভারা গ্রামের রেনু মিয়ার ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান,  বুধবার রাতে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক কারবারিরা হোমনা থেকে মেঘনা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় মাদকবাহী সিনজিটি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের খলিল মাস্টারের বাড়ির সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা সিএনজিটি আটক করে। সিএনজি থামা মাত্রই এর ভিতরে থাকা একজন নারী দ্রুত নেমে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এক কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মাছুমকে আটক করে থানায় খবর দেয়। এরপর রাত সাড়ে এগারোটায় তাকে গ্রেফতারসহ উপরোক্ত মাদক জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে  বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top