সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। রবিবার ( ৩ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে। তবে প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টত কারো বিরুদ্ধে কোন অভিযোগের কারন উল্লেখ না করলেও স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে যে সকল ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধেই সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন।

যাদেরকে অব্যহতি দেওয়া হলো তারা হলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি মোঃ শেখ আবুল কাসেম, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল, দোলাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তারেক, লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগ (মেঘনা)’র যুগ্মআহবায়ক মোঃ নাঈমুল ইসলাম শত, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার)’র সভাপতি মোঃ ছাদেক হোসেন ব্যাপারী, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সহ-সভাপতি মোঃ ফাহিম, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাঙাঘাসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সহসভাপতি মোঃ ফাহিম, বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার)’র সাংগঠনিক সম্পাদক মোঃ এনামূল হক। উল্লেখিত নেতৃবৃন্দকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, যারা স্বাধীনতা বিরোধী ও রাজাকার প্রেমী। যারা ছাত্রলীগ করবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করবে না, তারা কখনোই ছাত্রলীগের নেতা কিংবা কর্মী হতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলার অন্তর্ভুক্ত ১৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শফিউল আলম রাজীব,
০১৯২১৭৭৩২১৬
০৩-০৯-২০২৩ইং।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top