আজ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিল্পপতি মোবারক উল্লাহ মজুমদারের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ গার্মেন্টস এক্সোসরিজ, প্যাকেজিং ম্যানুপ্যাকসার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (BGAPMEA) এর সিনিয়র সহ সভাপতি, মামটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপি নেতা মোবারক উল্লাহ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শোক প্রকাশকালে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তব্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে মোবারক উল্লাহ মজুমদারের মতো নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মীদের ভালোবাসা ও ত্যাগের কারনেই বিএনপি এখন উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন।

মোবারক উল্লাহ মজুমদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তিনি একজন সফল শিল্প উদ্যাক্তা ছিলেন। রাজধানী ঢাকা পুরানা পল্টনে ৯০’র দশকে শাহ শরীফ রিসোর্স লিমিটেড ইনডেনটিং প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা সূচনা করেন। পরবর্তীতে গার্মেন্টস শিল্পের গুরুত্বপূর্ণ এক্সোসোরিজ ব্যবসায় জড়িত হন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও নিরালস দক্ষতায় বিদেশ নির্ভর অধিকাংশ এক্সক্লুসিভ গার্মেন্টস এক্সসোসরিজ বাংলাদেশেই উৎপাদন শুরু করেন। তাঁর হাতেগড়া প্রতিষ্ঠানে”মামটেক্স” ব্যান্ড হিসেবে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি ও সুনাম অর্জন করেছে।

উল্লেখ্য, ২৫ মার্চ ২০২৬ বেলা ২ টায় গ্রামের বাড়ীতে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
উনার রাজনৈতিক জীবন উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাগদল থেকে বিএনপির রাজনীতির সাথে আজীবন সম্পৃক্ত ছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য।
মন্ত্রী আরো বলেন, জনাব মোবারক উল্লাহ মজুমদার শিক্ষানুরাগী মহান ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বাবার কবরের পাশেই দাফন হলেন জবি শিক্ষার্থী অবন্তিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বাবার কবরের দক্ষিণ পাশে দাফন করা হয় তাকে।  শনিবার (১৬ মার্চ)...

Read more
মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উজালা রানি চাকমা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলে আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি)...

Read more
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পূনরায় সভাপতি,...

Read more
বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ গ্রেফতার ৫।

কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি হয়। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top