শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: শিউলি রহমান তিন্নী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
শারিরীক এবং মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কুমিল্লা জেলা আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার দুই দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিউলি রহমান তিন্নী প্রতিযোগীতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, তোমরা বেশি বেশি খেলাধূলা করলে নিজেকে বিপথে যাওয়া থেকে রুখতে পারবে। তিনি খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের আহবান জানান।
তিনি বলেন, এখনকার ছেলে মেয়েরা রোদ-গরম সহ্য করতে পারে না, রুমের ভিতর সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে দেশের হাল ধরতে হবে। তোমরাই একসময় দেশের নেতৃত্ব দিবে।
জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হাফিজ,  নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
প্রতিযোগীতায় জেলার ১৭টি উপজেলা পর্যায়ে বিজয়ী দল ফুটবল বালক-বালিকা, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার এবং দাবা প্রতিযোগিতায় দল ভিত্তিক অংশ গ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুরাদনগর উপজেলা মেটংঘর ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া উঁচ্চ বিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে আদর্শ সদর উপজেলা বিবির বাজার হাই স্কুল এন্ড কলেজ।

আরো পড়ুন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top