লালমাই দত্তপুরে দুর্ধর্ষ ডাকাতি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার লালমাইয়ে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত অনুমান ১২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর (কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে) হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ঘরে থাকা বহু মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম।

পরিবারসূত্রে জানা যায়, রাত অনুমান ১২টার দিকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রধান ফটকের পাশে বাউন্ডারি ওয়াল বেয়ে ঘরের প্রধান দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা পরিবারের সকলের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক হাজী মো. হাবিবুর রহমান (৬৫) কে কুপিয়ে গুরুতর আহত করেন ডাকাতরা। আহত বৃদ্ধ হাবিবুর রহমান আশংকাজনক অবস্থায় ঢাকা ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটাত্মীয় আবদুস সোবহান জানান, এ বাড়িতে আগেও কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে। পূর্বে আমিও হামলার শিকার হয়েছিলাম। বাড়িতে হাবিবুর রহমান এবং তার ছোট ছেলে সামির হোসেন (১৬) ছাড়া পুরুষ লোক বলতে আর কেউ নেই। এই বাড়িটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশেই এবং বাড়ির প্রায় ১০০ গজ উত্তরে আইটি পার্ক যেখানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে। ঘটনার পর পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এসময় ডাকাতদলের রেখে যাওয়া একটি মোবাইলও উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাস্থলে ডাকাতদলের রেখে যাওয়া একটি মোবাইল পাওয়া গেছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top