লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার নির্দেশে গতকাল (১৮ শে সেপ্টেম্বর) রাত আনুমানিক রাত ১:০০ অভিযান চালায় লালমাই থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন এসআই(নিরস্ত্র)/মোঃ লতিবুর রহমান, এসআই(নিরস্ত্র)/নাজিম উদ্দিন, এসআই(নিরস্ত্র) রোজেল সরকার, এএসআই (নিঃ) মোরশেদুল হক ও সঙ্গীয় ফোর্স। অভিযান পরিচালনা করে বাগমারা উত্তর ইউনিয়ন ধনপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে তিন বছরের সাজা প্রাপ্ত আসামি হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। আসামী হারুন অর রশিদ দায়রা-১৩১৮/১১, সদর দক্ষিণ থানার মামলা নং-৩৬, এবং তারিখ-২২/০৭/২০১১ খ্রিঃ, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ), জিআর-৪০০/১১ এর ০৩(তিন) বছরের সাজাপ্রাপ্ত আসামি পরে আসামীকে বিধি মোতাবেক প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...
Read more





