আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে বেপরোয়া গতির গাড়ীর চাপায় মাদরাসার ছাত্র নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার লাকসাম পৌরসভার রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত পানির গাড়ী চাপায় এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে।  রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পৌর শহরের জবাইখানা রোডে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন পরান (১২) ঐ এলাকার উম্মূল ক্বোরা মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র। সে পৌরসভার ফতেপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে পরানসহ তিনজন ছাত্র দোকানে যায়। তারা পাউরুটি-কলা কিনে ফেরার পথে সেলিম মাহমুদের দোকানের পাশে পৌঁছুলে পৌরসভার রাস্তা নির্মাণকারী ম্যাক্স ঠিকাদারের পানিবাহী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় পরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সাথে অপর শিক্ষার্থী সাকিব আল হাসানসহ দুজন আহত হয়। আহত সাকিবকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপরজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ঘটনার পর ম্যাক্স ঠিকাদারের পানিবাহি ট্রাক্টরের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ির বডি থেকে চাকা বাইরে থাকায় বেপরোয়া গতিতে আসা শিশু শিক্ষার্থীরা কোন কিছু বুঝে ওঠার আগেই চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা যায়।এ বিষয়ে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ম্যাক্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সিএম আমিনুল ইসলাম বলেন, সন্ধ্যায় দুর্ঘটনায় শিশুর মৃত্যু সংবাদ পেলাম। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা সামছু উদ্দিন জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে ছেলেরা খেলাধুলা করতে যায়। সাকিবসহ তিনজন ছেলে মাদ্রাসা থেকে প্রায় ২শ গজ দূরে একটি দোকানে কলা-পাউরুটি কিনতে যায়। ফেরার পথে পানিবাহি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই পরানের মৃত্যু হয়। আহত সাকিবকে চিকিৎসা দেয়া হয়েছে।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বাবার কবরের পাশেই দাফন হলেন জবি শিক্ষার্থী অবন্তিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বাবার কবরের দক্ষিণ পাশে দাফন করা হয় তাকে।  শনিবার (১৬ মার্চ)...

Read more
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পূনরায় সভাপতি,...

Read more
বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ গ্রেফতার ৫।

কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি হয়। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫...

Read more
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মানবিক কার্যক্রম।

আজ বৃহস্পতিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পক্ষ থেকে মানবিক কার্যক্রমের আওতায় চিকোনিয়া আশ্রয়ণ প্রকল্প ও বেতাগাঁও আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top