রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এলাকায় মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করতে পারেন। পাশাপাশি কোথাও কোথাও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডও ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ডঃখন্দকার মারুফ হোসেনের ভেরিফাইড ফেসবুকে দলীয় নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্যে এ কথা বলেন।

রমজানকে সামনে রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেনকে দাউদকান্দি–মেঘনায় বিএনপির গঠিত মনিটরিং সেলের প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।গঠিত মনিটরিং সেলের অন্য সদস্য হলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এম এ লতিফ ভুইয়া, নূর মো. সেলিম সরকার, রমিজ উদ্দিন লন্ডনী, জসিম উদ্দিন আহমেদ, শওগাত চৌধুরী পিটার, ভিপি জাহাঙ্গীর আলম, কাউসার আলম সরকার, এম এম মিজানুর রহমান, আরিফ মাহমুদ, খন্দকার বিল্লাল হোসেন সুমন, দিলারা শিরীন, আতাউর রহমান ভুইয়া, মো. মোরশেদ আলম ও আনোয়ার হোসেন।

বিএনপির দলীয় সূত্রে জানানো হয়, বাজারে কেউ অন্যায়ভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করলে বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে সংশ্লিষ্ট এলাকার হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। দাউদকান্দি উপজেলার বিভিন্ন বাজার—দাউদকান্দি বাজার, ইলিয়টগঞ্জ, কুশিয়ারা, চক্রতলা, কালসোনা, পালেরবাজার, গৌরীপুর, শহীদনগর, সুন্দুলপুর, বিটেশ্বর, নৈইয়ার ও মলয় বাজারের জন্য পৃথক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে।
এছাড়া মেঘনা উপজেলার মানিকারচর, তুলাতলী, রামপুর, তালতলী, চন্দনপুর ও সেননগর বাজারের জন্যও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের নাম ও যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।

ড.খন্দকার মারুফ হোসেন বলেন,রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করবে। বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং কেউ যেন অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
এ উদ্যোগ সফল করতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top