আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে -অর্থমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল মেগা প্রজেক্টগুলো এ সরকারের আমলেই হয়েছে। বর্তমানে কিছু প্রজেক্ট চলমান রয়েছে। এগুলো শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। অসাধারণ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক সংকটেও
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অর্থমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

ক্যাপশনঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবিঃ সদর দক্ষিণ

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ভালো কাজ হচ্ছে রাজনীতি। দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে রাজনীতিতে নিয়ে আসতে হবে।

তিনি শুক্রবার (২৯ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা, বিজয়পুর ও বারপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপস্থিত ভোটারদের এসব কথা বলেন।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সারওয়ার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, অর্থমন্ত্রীর এপিএস মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী,  সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরো পড়ুন

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবার জানাজায় হাজারো মানুষ।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজা আজ শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল মাঠে...

Read more
কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more
মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো নিজ গ্রাম পরানপুরে কৃষি,খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী ইয়াছিন।

দেশের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষক।দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয়...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top