মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই লক্ষ্য এ দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক,সম্মানের সাথে বাঁচুক:এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরেই এ দেশের মানুষ উন্নত জীবন যাপন করতে পারছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান পাচ্ছে, তাদের পাশাপাশি সেচ্চাসেবী সংগঠন বিভিন্ন এনজিওগুলো আর্থিক অনুদান পাচ্ছে, সকল পর্যায়ে উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, শেখ হাসিনার একটাই লক্ষ্য এ দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক, সম্মানের সাথে বাঁচুক, এ দেশের গরীব, অসহায় পরিবারের সন্তানরা অন্যদের পাশাপাশি লেখাপড়া করে এগিয়ে যাবে, বর্তমানে শেখ হাসিনার এই উদ্যোগ সফল হয়েছে। এখন দিন মজুরের ছেলে দিন মজুর হয় না, রিক্সাচালকের ছেলে রিক্সা চালায় না। তাদের সন্তানরা শেখ হাসিনার সহায়তায় লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। তিনি (সংসদ সদস্য) আরও বলেন এ দেশ চিকিৎসা ক্ষেত্রেও অনেক এগিয়ে আছে। বর্তমান সরকারের আমলে সরকারি হাসপাতাল গুলোতে অনেক উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে। আমার কুমিল্লায়ও কমিউনিটি ক্লিনিক, কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে অনেক বড় বড়, দক্ষ ডাক্তারগন রয়েছেন। রোগীরা চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ ভরে দোয়া করছেন আজ রবিবার সংসদ সদস্য মুন্সেফবাড়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহের অনুকুলে স্বেচ্ছাসেবী  সংগঠন বিভিন্ন এনজিওদের মাঝে ১৮টি সেচ্চাসেবী সংগঠনের মাঝে ৭ লাখ ১০ হাজার টাকা অনুদানের চেক বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন। সংসদ সদস্য আরো বলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে আরো সেবা বাড়িয়ে দিতে আগামী ১লা অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকার সময় আরো ২টি ডায়ালাইসিস মেশিন এবং ইটিটি মেশিন উদ্বোধন করা হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ কল্যাণ এর সহকারী পরিচালক ফারহানা আমিন, শহর সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর ইসলাম, সংসদ সদস্য পিএস ইকবাল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে...

Read more
কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top