মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সরকারি হাসপাতাল গুলোতে মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে -এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

রোগীদের মাঝে সেবা আরো বাড়িয়ে দিতে আজ আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইটিটি মেশিন এবং আরো ২টি ডায়ালাইসিস মেশিন উদ্বোধন করেছি। ইটিটি মেশিন উদ্বোধনের মাধ্যমে এখন থেকে হার্ট-এর রোগীরা ইটিটি মেশিনের পরীক্ষা করে তাদের কি সমস্যা ডাক্তাররা রোগীগের মাঝে ব্যাখ্যা দিতে পারবেন এবং রোগ নির্ণয় অনুযায়ী হার্ট-এর রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন। এরপরে আমরা রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর পক্ষে থেকে পাওয়া ২টি ডায়ালাইসিস মেশিন উদ্বোধন করেছি। মেশিনগুলো উদ্বোধনের পর রোগীদের ঘুরে ঘুরে খেঁাজ খবর নেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার । রোগীরা বলেন আমরা আগে প্রাইভেট হাসপাতালে ডায়ালাইসিস করাতে ৪ হাজার টাকা খরচ হতো এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করাতে শুধুমাত্র মেডিসিন খরচ বাবদ মাত্র ৪ শত টাকা লাগে। সংসদ সদস্য আরো বলেন এর আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করেছি।

নতুন করে আরো ২টি মেশিন যোগ হওয়ার ফলে ৯টি মেশিন হলো, যার ফলে বেশি রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবে ডাক্তাররা। যখন আমি রোগীদের সাথে কথা বলে দেখলাম রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে আমার কাছে খুবই ভালো লাগলো। সংসদ সদস্য এরপরে ডেঙ্গু ইউনিট সহ বিভিন্ন ইউনিটে ভর্তি হওয়া রোগীদের খেঁাজ খবর নেন। সংসদ সদস্য আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সরকারি হাসপাতালগুলোতে মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে. আমার কুমিল্লায়ও অনেক বড় বড় দক্ষ ডাক্তারগণ রয়েছেন। চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে রোগীরা বাড়ি ফিরছেন। গতকাল রবিবার দুপুর ১২টার সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইটিটি মেশিন ও ডায়ালাইসিস মেশিন উদ্বোধন কালে বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোস্তফা কামাল আজাদ, পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, উপাধাক্ষ্য ডাঃ মোঃ ইজাজুল হক, হৃদরোগ বিভাগীয় প্রধান ডাঃ বেলাল হোসেন, কিডনি বিভাগীয় প্রধান ডাঃ বাবলু কুমার পাল সহ আরো অনেকে ।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top