মহানগর আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর আনন্দ শোভাযাত্রায় জনস্রোত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ২৩ জুন রবিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ । বিপুল জনসমাগনের ফলে আনন্দ শোভাযাত্রাটি জনস্রোতে রুপ নেয়। বেলা সাড়ে ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি রাজগন্জ, মোগলটুলি হয়ে নগর উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। ঐতিহাসিক প্লাটিনাম জয়ন্তীর বিশাল আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আনন্দ শোভাযাত্রা শেষে প্লাটিনাম জয়ন্তীর প্রতিক্রিয়া জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন,
” স্বাধীনতার সংগ্রাম, মুক্তি- সব অর্জনের কেন্দ্রবিন্দু ছিলেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা। এরপর একাত্তরের ৭ মার্চ যা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আওয়ামী লীগের হাত ধরে আমাদের স্বাধীনতা এসেছে এটাই আমাদের বড় অর্জন।”


এর আগে সকাল ১০ টায় নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সহ দলীয় নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এদিকে দিনব্যাপী কর্মসূচির বিকেল ৫ টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আলোক চিত্র প্রদর্শনী,আলোচনা সভা,দলের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে ১০ জন প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা এবং প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন।

সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড জহিরুল ইসলাম সেলিম। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

আরো পড়ুন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top