আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যরাতে কুমিল্লায় পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে পার্কিং করা  পাপিয়া  সার্ভিস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার রাত সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় বাসে কোন যাত্রী বা বাসের কোন স্টাফ ছিল না বিধায় কোন হতাহত হয়নি । বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, বাসটি কুমিল্লা-দাউদকান্দি রোডে চলাচল করে। স্থানীয়রা রাত সোয়া ১২ টার দিকে বাসে আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে গাড়ির মালিক পিংকি আক্তার বলেন, গাড়িটি গত ৪০ দিন ধরে রোডে ছিলো না,দীর্ঘদিন ধরেই গ্যারেজে ছিল,রবিবার  রাস্তায় নামানোর জন্য গাড়িটি প্রস্তুত করেছিলাম,যারা আমার গাড়িতে আগুন দিল  তাদের বিচার করতে হবে সরকারকে।
ঘটনারসময় প্রত্যেক্ষদর্শী কলেজ ছাত্র আল মামুন বলেন,পাসপোর্ট অফিসের সামনে আমরা কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলাম,হঠাৎ দেখি একটি মোটরসাইকেল আসে গাড়িতে পেট্রোল বোমা মেরে শহরের দিকে পালিয়ে যায়,আমরা চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিভানোর চেষ্টা করে,পরে ফায়ার সার্ভিস পুলিশ এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করে। গত ১৬ নভেম্বর রাত ৯ টায় কুমিল্লা শাসনগাছা এলাকায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি তিশা সার্ভিস নামক বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। 
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top