আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে ট্রলারডুবিতে পুলিশ কনস্টেবল সোহেলসহ পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

ভাই বোনদের হাতে ধরে রেখেও শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না:মারিয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

এসএসসি পরিক্ষা দিয়ে ভৈরবে মামার বাসায় বেড়াতে যাই। শুক্রবার মামা অফিস শেষ করে আমাদের নিয়ে ঘুরতে বের হয়। আমরা ট্রলারে করে আশুগঞ্জের সোনাচর দ্বীপ গ্রাম ঘুরে ফেরার পথে আমাদের বহনকারী ট্রলারের পিছনদিক থেকে আরেকটি ট্রলার ধাক্কা দিতেই আমাদের বহনকারী ট্রলারটি কাত হয়ে ডুবে যাচ্ছিল। এসময় পাশের জানালা দিয়ে বের হয়ে যাই। আমার দুই হাতে ধরা ছিলো দুই ভাই বোন (ডান হাতে ইভা ও বাম হাতে রাইসুল) প্রথমে ইভা আমার হাত থেকে ছুটে যায়, পরে রাইসুলকেও ধরে রাখতে পারিনি। মাছ ধরার একটি নৌকা আমাকে উদ্ধার করলে আমি তাদের সাহায্য বাবাকে ফোন করি। আমি ভাই-বোনদের হাত ধরে রেখেও শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারলাম না। ভৈরবের মেঘনায় সেইদিনের ট্রলারডুবির ঘটনার ভিভিষিকাময় এমনি বর্ণনা দিচ্ছিলেন পুলিশ কনস্টেবল সোহেলের ভাগ্নী ট্রলারডুবিতে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মারিয়া ইসলাম(১৫)।

ভৈরবে ট্রলারডুবিতে দেবীদ্বারের একই পরিবারের ৫ জনের মধ্যে নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের খালেক মেম্বারের বাড়িতে এক শোকাবহ পরিস্থিতিতে তাদের দাফন সম্পন্ন করা হয়। ওই পরিবারের বেঁচে যাওয়া কনস্টেবল সোহেলের ভাগ্নি মারিয়া আক্তার(১৫) জীবন বাচাঁতে প্রাণপন চেষ্টাকালে একটি নৌকা এসে তাকে উদ্ধার করায় ভাগ্যক্রমে বেঁচে যায় সে।

গত শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানা(৩৫) এর স্ত্রী মৌসুমি আক্তার(২৯)কে শনিবার (২২ মার্চ) দুপুরে উদ্ধার পূর্বক গ্রামের বাড়িতে এনে রোববার সকালে তার দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে রোববার (২৩মার্চ) বিকেলে কণ্যা মাহমুদা আক্তার ইভা(৬)কে এবং সোমবার সকালে কনস্টেবল সোহেল রানা(৩৫) ও তার পুত্র রাইসুল ইসলাম(৪)কে উদ্ধার করে সোমবার বাদ জোহর ভৈরব হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে প্রথম জানাযা ও নিজ গ্রামের বাড়িতে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে একই সারিতে তাদের দাফন সম্পন্ন হয়। এসময় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ ও ভৈরব হাইওয়ে পুলিশ ফাড়ির এএসআই ইব্রাহিম ও কনস্টেবল সাইফুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে দাফন-কাফনের জন্য নিহত কনস্টেবল সোহেলের পরিবারের হাতে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

নিহত পুলিশের কনেস্টবল সোহেল রানা ফতেহাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আলীমের জেষ্ঠ পুত্র। তিনি কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে ট্রলার দিয়ে ভ্রমণে বের হন কনেস্টবল সোহেল, তার স্ত্রী, পুত্র, কণ্যা এবং ভাগ্নি মারিয়াসহ পরিবারের ৫ সদস্য। ওই ট্রলারে ২১ জন যাত্রী ছিলেন। ট্রলারটি কয়লার ঘাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ২১ যাত্রীর মধ্যে নিহত হয় ১০ জন। তার মধ্যে পুলিশ সদস্য সোহেল ও তার স্ত্রী, পুত্র কণ্যা সহ একই পরিবারের ৪ সদস্য নিহত হয়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
কুমিল্লা পেল তিন মন্ত্রী;উচ্ছ্বাসে সাধারণ মানুষ!

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ।নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top