ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ও গতকাল বুধবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি অনন্তপুর পশ্চিমপাড়া ও দুলালপুর ইউনিয়নের গোপালনগর দক্ষিণপাড়া এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ ও মোহাম্মদ সৌরভ হোসেন।
থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ বুধবার রাতে উপজেলার দক্ষিণ তেতাভূমি অনন্তপুর পশ্চিমপাড়া এলাকায় পৌছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি তার বহন করা সাদা রঙের একটি প্লাষ্টিকের বস্তা ফেলে রেখে দৌড়াইয়া পালিয়ে যায়। এসময় তল্লাশী করে ওই ওই বস্তার ভিতর থেকে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৪টি বান্ডিলে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালনগর দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের মাদক পাচারে ব্যবহারিত সিএনজি চালিত অটোরিকশা ফেলে পালিয়ে যায়। এসময় পুলিশ ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রীদের বসার সীটের ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ব্রাহ্মণপাড়া থানা এলাকার থেকে দুটি পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিতি মামলা হয়েছে।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top