আজ ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুতায়িত হয়ে জনতা ব্যাংকের সাবেক জিএম মোবারক হোসেনের মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
জনতা ব্যাংক লিমিটেডের সাবেক জিএম হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ফাতেমা আক্তার বিউটির স্বামী হোমনা সদরের বাসিন্দা মো. মোবারক হোসেন (৬৪) বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। 
নিহতের ছোট ভাই হোমনার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক সরকার জানান, মোবারক হোসেন আজ শনিবার ভোরে মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্ৰামে তার পৈতৃক বাড়িতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি তিন মেয়ের জনক। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল বারী ইবনে জলিল বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার এমন মৃত্যুতে হোমনায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top