বাগমারায় অবৈধ দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা বাজারে অবৈধ দখলমুক্ত ও যানজট নিয়ন্ত্রণ করতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাগমারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ-সময় অবৈধভাবে ফুটপাত ও পথচারীদের রাস্তা দখল করার দায়ে নিরাপদ সড়ক আইনে তালুকদার সুইটস এন্ড বেকারিকে ৩ হাজার টাকা, মক্কা গার্মেন্টস এন্ড ক্লথ স্টোরকে ২ হাজার টাকা, মদিনা গার্মেন্টস এন্ড ক্লথ স্টোরকে ২ হাজার টাকা, বাগমারা ক্রোকারিজকে ১ হাজার টাকা, আবু তাহের স্টোরকে ১ হাজার টাকা এবং পূজা কনফেকশনারিকে ১ হাজার টাকা করে ৬টি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অবৈধভাবে দখলের মাধ্যমে নির্মিত দুইটি টিনশেড দোকানঘর উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য একটি গলি দখলমুক্ত করা হয়৷ পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে অটো রিক্সাগুলোর জন্য বাগমারা জিরো পয়েন্টের পশ্চিমপাশে অস্থায়ী একটি অপেক্ষা স্থান নির্ধারণ করে দেয়া হয়। যেখানে স্বল্প সময়ের মধ্যে অটোরিক্সাগুলো যাত্রীদের উঠা-নামা করাতে পারে। এ-সময় উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লোকমান হোসেন, বৃহত্তর বাগমারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম, লোকমান হোসেন, মানিক মিয়া প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ বলেন, অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত, যানজট নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top