বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই:এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, চারিদিকে তাকিয়ে দেখেন- ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের আলামত চলছে। পদ্মা সেতু,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,
,বঙ্গবন্ধু স্যাটেলাইট,এটোমিক পাওয়ার প্লান্ট। এসবই ২০৪১ সালের উন্নত  বাংলাদেশের আলামত। যারা এসব উন্নয়ন দেখছেন না, তারা চোখের চিকিৎসা করান। আগামী ২৮ সেপ্টেম্বর উদ্বোধন হবে কর্ণফুলী ট্যানেল। বঙ্গবন্ধু  স্যাটেলাইট-২  এর  বিষয়ে ফ্রান্সের সাথে চুক্তি হচ্ছে। জুনে রাজধানীতে পূর্ণাঙ্গ মেট্রোরেল চালু  হচ্ছে। এভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার কাছেই নিরাপদ বাংলাদেশ। শেখ হাসিনা টিকে থাকলে আপনার সন্তান-নাতীরা  ভালো থাকবে।
 রোববার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ আয়োজিত  ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে হাজী বাহার এমপি  এসব কথা বলেন।
অনুষ্ঠানে এমপি বাহার আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের সঙ্গে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করেন। সিটি করপোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। যেখানে এসব  জনপ্রতিনিধিদের  সম্পর্ক যত ভালো  উন্নয়নও তত ভালো হয়েছে।  কুমিল্লায়  আমার (এমপি’র) সাথে এ পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয় থাকাতে পরিকল্পিত উন্নয়ন হয়েছে। কুমিল্লা  সদরের কর্নেল আকবর হোসেনের আমল সহ দীর্ঘ ৩০ বছর কোন উন্নয়ন হয়নি। ২০০৮ সালে আমি এমপি নির্বাচিত হওয়ার পর ৪ বছরে এক কালিরবাজার  ইউনিয়নেই ৩০ কিলোমিটার রাস্তা পাকা করেছি। টিক্কাচর বীজ, পালপাড়া ব্রীজসহ গোমতীর উপর তিনটি ব্রীজ  নির্মাণ করেছি। ৭০  কোটি টাকা ব্যায়ে গোলাবাড়ি ব্রীজ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। গোমতীপাড়ে উপজেলা কমপ্লেক্স স্থানান্তরকে ঘিরে উপ-শহরে পরিনত হয়েছে আমড়াতলী-পাঁচথুবী ইউনিয়ন। এভাবে সারা কুমিল্লায় পরিকল্পিত উন্নয়ন হয়েছে। এখন সারা সদরে খুব কমই কাঁচারাস্তা রয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা  রাখতে হবে।
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে ধারন করে প্রথম বারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ। এ উপলক্ষে আলোচনা সভা, ভ্যানগাড়ি ও বীজ-চারা গাছ বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন কুমিল্লা মহানগর  আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বেলুন উড়িয়ে  তিনি দিবসের উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজনের  সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম  টুটুল। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  কানিজ ফাতেমা। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়রা বেগম বকুল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
উল্লেখ্য, তিন দিনব্যাপী মেলা ও স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত হবে। মেলায় ৩টি স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top