প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বরুড়া!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বরুড়ার লক্ষিপুরে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমান কে বরন করে নিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বরুড়াবাসী। গতকাল  ১৬ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাওয়ার পথে বরুড়া লক্ষিপুর খেলার মাঠে আয়োজিত পথসভাকে কেন্দ্র বরুড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বরুড়া উপজেলা প্রশাসনের নির্ঘুম নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছে সভাস্থল সহ আশপাশের এলাকা। এদিকে জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান পথসভার প্রস্তুতি পর্যবেক্ষন করতে আজ ১৫ই মে সভাস্থল পরিদর্শন করেছেন। সভাস্থলের পাশে থাকা স-মিলের সকল জিনিস পত্র অপসারণ, লক্ষিপুর বাজার, মুদাপফরগঞ্জ বাজার, বিজরা বাজার, মগবাড়ি বাজার সহ চঁাদপুর -কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সকল বাজার গুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরো আঞ্চলিক মহাসড়ককে বর্ণিল ভাবে সজ্জিত করা হয়েছে। এছাড়াও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল জলিল সহ দলের সকল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ দিনরাত নিরলস ভাবে কাজ করে সভার সকল প্রস্তুতি শেষ করেছেন। পথসভা কে কেন্দ্র করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের নির্দেশনায় সারা উপজেলা ব্যাপী মাইকিং করে বরুড়াবাসীকে সভার আমন্ত্রণ জানানো হয়েছে, বরুড়া পৌরসভা ছাত্রদল সদর বাজারে আনন্দ শোভাযাত্রা করেছে।এ ব্যাপারে বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েই মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত, বরুড়া উপজেলা বিএনপির অভিভাবক কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী জাকারিয়া তাহের সুমন মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় আমরা বরুড়া উপজেলা বিএনপি সম্পূর্ণ প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top