নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। শিক্ষা প্রশাসনে অভিজ্ঞ ও সংগঠক হিসেবে পরিচিত এই নেতার হাতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা রোববার (২৬ এপ্রিল) জারি করা এক স্মারকে বিদ্যালয়টির (EIIN: 105767) এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে। স্মারকে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোঃ সালাহ উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মীর্জা জালাল উদ্দিন খান (বাদল)। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক কর্তৃক মনোনীত একজন করে সদস্যও কমিটিতে যুক্ত থাকবেন।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এ স্মারকের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

নিজাম উদ্দিন কায়সার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সংগঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ২০২২ ও ২০২৪ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবেও অংশ নেন তিনি।
এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (উন্নয়ন, প্রকল্প ও ভূসম্পত্তি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তার সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ইতিবাচক প্রভাব ফেলবে। নবগঠিত এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top