নাঙ্গলকোটে বৃদ্ধা খুনের ঘটনায় আদালতে মামলা

মেয়ে বাদী হয়ে সাবেক চেয়ারম্যানসহ ৮জনকে আসামী করা হয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিকমুড়া গ্রামে বসতঘরে নামাজরত অবস্থায় বৃদ্ধা রাশেদা বেগম (৫৫) খুনের ঘটনায় কুমিল্লার আদালতে ছেলের বৌ, শ্বশুর ও সাবেক চেয়ারম্যান-সহ ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের মেজো মেয়ে আয়েশা আক্তার টুম্পা। গত বৃহস্পতিবার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৫নং আমলী আদালতে এ হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন নিহতের পোল্যান্ড প্রবাসী একমাত্র ছেলে বেলাল হোসেনের শ্বশুর ও গোহারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরি গোহারুয়া গ্রামের মাহবুবুল আলম কা ন, বেলালের স্ত্রী তাসনিন আক্তার, চাচা শ্বশুর জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা ও অজ্ঞাত আরো ৫জন। এর আগে গত ২৬জুলাই বুধবার রাতে নামাজের বিছানা থেকে ওই বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।
উল্লেখ্য, উপজেলার মানিকমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম তার পোল্যান্ড প্রবাসী একমাত্র পুত্র বেলাল হোসেনের স্ত্রী তাছনিন আক্তার’সহ একই ঘরে বসবাস করতো। গত কিছুদিন যাবৎ পারিবারিক কলহের কারণে বেলালের স্ত্রী গোহারুয়া গ্রামে বাবার বাড়িতে চলে যায়। পরিবারিক বিরোধের ঘটনায় ২৭জুলাই বৃহস্পতিবার শালিস বৈঠক হওয়ার কথা ছিল। এর আগের দিন বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় রাশেদার ছোট মেয়ে জান্নাতুল ফেরদাউস বাবু মায়ের ফোন নাম্বারে কল দিয়ে বন্ধ পেয়ে পাশ্ববর্তী ঘরের মামাত বোন জোৎসনা বেগমের কাছে ফোন করলে তিনি ঘরে গিয়ে সকল বৈদ্যুতিক লাইট বন্ধ দেখতে পায়। পরে সে লাইটের সুইচ দিয়ে নামাজের বিছানায় রাশেদাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে রাশেদাকে উদ্ধার করে পাশ্ববর্তী লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারের সময় রাশেদার মাথায় মারাত্মক জখম, গলায় ওড়না পেঁচানো ও জিহবা বের হয়ে ছিল বলে দাবী প্রত্যাক্ষদর্শীদের। পরে ছোট মেয়ে জান্নাতুল ফেরদাউস একই গ্রামে তার স্বামীর বাড়ি থেকে দৌঁড়ে এসে নাঙ্গলকোট থানা পুলিশে ও জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে রাত সাড়ে ১১টার দিকে রাশেদার মৃত দেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে বিবি হাওয়া, আয়েশা আক্তার টুম্পা ও জান্নাতুল ফেরদাউস বাবু বলেন, পারিবারিক বিরোধের কারণে আমাদের ভাই বেলালের শ্বশুর মাহবুবুল আলম কা ন দীর্ঘদিন যাবৎ মা, আমরা ও আমাদের স্বামীদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। সর্বশেষ বেলালের স্ত্রীর বিষয়ে বৃহস্পতিবার সালিশ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সালিশের একদিন পূর্বে বুধবার সন্ধ্যায় আসামীরা আমাদের মাকে হত্যা করে পথের কাঁটা সরিয়ে দিয়ে আমাদেরকে চিরতরে এতিম করে দিয়েছে। এছাড়া হত্যাকারীরা আমার মায়ের পরিহির স্বর্ণের গহনা ও মোবইল ফোন নিয়ে যায়। আমরা এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।
জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, ওই নারীকে কে-বা কাহারা হত্যা করে তার স্বর্ণ গহনা ও মোবাইল ফোন নিয়ে যায়। আমি যথাযথ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহিৃত করে উপযুক্ত শাস্তির দাবী জানাই।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top