দাউদকান্দিতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠ নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ১২কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ৷

পুলিশ জানায়,রবিবার(৮ডিসেম্বর)রাত আনুমানিক পৌনে দুইটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠ নামক স্থানে হাইওয়ে থানার এসআই(নিঃ) ফারুক ইসলামের নেতৃত্বে মোবাইল ডিউটিরত অবস্থায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে (যাহার রেজিঃনং-মাগুড়া-ট-১১-০০৩৯) গতিবিধি সন্দেহ হলে ট্রাক থামানো সংকেত দিলে চালক গাড়ীর গতি আরো বাড়িয়ে দেয়৷তাৎক্ষনিক হাইওয়ে পুলিশ ট্রাকের পিছু নিয়ে বিশ্বরোডের ডাম্পিং মাঠ নামক স্থানে ট্রাকটি আটক করে তল্লাশী করে ট্রাকের সিটের পিছনে কেবিন বক্স এর মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো প্যাকেটে ১২কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই মাদক মাদক কারবারী আটক করে৷

আটককৃতরা হলেন,ঠাকুরগাঁও জেলা সদরের পহরপাড়া গ্রামের ধন মন্ডলের ছেলে ট্রাকের চালক মোঃ তমিজ(৪১)ও একই জেলার রানীশংকৈল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত রাখাল চন্দ শীলের ছেলের বাদল চন্দ শীল(৪১)৷

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু ওবায়েদ জানান,আটককৃত আসামীদের জিজ্ঞসাবাদে তারা জানায় আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে
জেলার সীমান্তবর্তী এলাকা কংশনগর হতে অজ্ঞাত নামা ব্যক্তির নিকট হতে স্বল্প মূল্যে গাঁজা গুলো ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের লক্ষে ঢাকা কেরানীগঞ্জ নিয়ে যাচ্ছিল৷

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top