দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে বাগমারা ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বাগমারা মহিলা কলেজ সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত আধুনিক ও সুসজ্জিত ফুটবল এরিনাটি ফিতা কেটে উদ্বোধন করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার এবং বাগমারা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাগমারা ফুটবল এরিনার সভাপতি মো. রায়হানুল ইসলাম।
এ-সময় উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা ডা. রাশেদুল ইসলাম বাপ্পি, উপদেষ্টা এসআই নিজাম উদ্দিন, কোচ সুজিত রায়, একাডেমির ম্যানেজার ও ফুটবল এরিনার সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রাব্বি, ফুটবলার মান্নান ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিজ্ঞ ফুটবল খেলোয়াড়েরা।
উদ্বোধন শেষে বাগমারা ফুটবল একাডেমির পরিচালক রায়হানুল ইসলাম বলেন, শিশুদের ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি থেকে মুক্ত রাখতে এবং সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশ  বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। তাই ২০২২ সাল থেকে আমরা একাডেমির মাধ্যমে ফুটবল খেলোয়াড় তৈরির কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় একাডেমির খেলোয়াড় এবং অন্যান্য খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের খেলাধুলার জন্য সম্পূর্ণ বিদেশি সিস্টেমে ফুটবল এরিনা চালু করেছি। এখানে খেলোয়াড়দের সুবিধার জন্য ভিয়েতনামের ওয়াটারপ্রুফ ঘাস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফুটবল এরিনাটি মহাসড়কের পাশে হওয়ায় দূরদূরান্তের খেলোয়াড়েরা অল্প সময়ে এবং স্বল্প ফি দিয়ে এখানে খেলাধুলা করতে পারবে।

আরো পড়ুন

লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top