আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহে হোমনায় ২০২৩ এ শ্রেষ্ঠ যারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে  বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ, শিক্ষক ,কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে শ্রেষ্ঠ   উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার  খাদিজা আক্তার। শ্রেষ্ঠ কর্মচারি উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি কাম হিসাব রক্ষক মো. রিপন মিয়া,বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পশ্চিম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সোহেল আক্তার ,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হয়েছেন হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পুরুষ) কামাল উদ্দিন ও (নারী)কলা কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমি আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন (পুরুষ)  মিরাশ নিলখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল ও (নারী)শ্রীনগর  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ মোতাহারুন নেছা, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন  অযোধ্যানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষক  ফারহানা হক ইভা।
এ ছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন হোমনা মডেল  সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা যাচাই-বাছাই কমিটি তাদেরকে শ্রেষ্ঠ নির্বাচন করেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. নরুল ইসলাম  জানান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top