আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ৭২০ বোতল ফেন্সিডিল সহ আটক ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৪৫৩) সহ দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো: কাভার্ডভ্যান চালক খুলনার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমান শিকদার এর ছেলে বাবুল শিকদার ও হেলপার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মো: কাশেমের ছেলে মো: সাদেক হোসেন। বুধবার (০৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১:৪৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকৃত কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে চালাতে শুরু করে। পরে পুলিশ পেছন থেকে কাভার্ডভ্যানটিকে তাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ৭২০ বোতল ফেন্সিডিল সহ স্থানীয়দের সহযোগিতায় কাভার্ডভ্যান চালক বাবুল শিকদার ও হেলপার মো: সাদেককে গ্রেফতার করে। এ সময় কাভার্ডভ্যানটি সহ একটি এনড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকা থেকে ৭২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top