আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী যুবক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ফেনীতে স্টার লাইন-সিএনজি’র সংঘর্ষে মো: মাসুদ (৩০) নামে চৌদ্দগ্রামের এক সৌদি প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছে। মাসুদ উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের মৃত আবুল কালামের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় অপর এক নারী গুরুতর আহত হয়েছে। সে নিহত মাসুদের বড় ভাইয়ের স্ত্রী বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মোহাম্মদ আলী এলাকার স্টার লাইন সিএনজি-প্রেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। 
জানা গেছে, বুধবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে পরিবারের কয়েকজন সদস্য সহ সিএনজি অটো-রিকশায় করে ফেনী শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের স্টার লাইন পাম্পের কাছাকাছি পৌঁছলে চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ নিহত হয়। এ ঘটনায় মাসুদের ভাবী সহ আরো কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করে।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ জানান, ‘মাসুদ সৌদিতে থাকে। ছুটিতে এসেছিলো কয়েক মাস হলো। ছুটি শেষ হওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার) তার সৌদিতে যাওয়ার কথা ছিলো। জরুরি কাজে ফেনী যাওয়ার পথে মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে বুধবার দুপুরে সে নিহত হয়েছে। তাঁর মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top