চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে বিআরটিসি ট্রাকের পেছনে ধাক্কা লেগে আব্দুর রহিম (৩৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। নিহত আব্দুর রহিম নোয়াখালী জেলার সেনবাগ থানার খালাসী বাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগন্নাথদীঘি এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশন সামনে চট্টগ্রামমুখি লেনে দাঁড়িয়ে থাকা বিআরটিসি ট্রাক (ঢাকা-মেট্রো ট-২২-৮১০৩) এর পেছনে দ্রুতগতির একটি পিকআপ (ঢাকা-মেট্রো ন-১৮-৫২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে পিকআপ চালক আবদুর রহিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত পিকআপ চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ মিনার জানান, ‘গুরুতর আহত পিকআপ চালক আব্দুর রহিমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতাল থেকে নিহত পিকআপ চালকের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top