চৌদ্দগ্রামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চৌদ্দগ্রাম থানা পুলিশের উদ্যোগে বুধবার (১১ অক্টোবর) বিকেলে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (অপারেশন) শাহিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার নান্টু চন্দ্র দেবনাথ, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমির হোসেন, মন্দির কমিটির পক্ষে টোটন দাস, বিমল চন্দ্র দাস প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ মসজিদের খতিব, ইমাম, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার চৌদ্দগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে সর্বমোট ২২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top