চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশিদ (৯৬) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার রাত দশটায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন রাজনীতিবিদ, ধার্মিক ও পরহেজগার এবং সাধারণ জনগণের সেবক ছিলেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা-মসজিদ সহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। জীবদ্দশায় তিনি নিজ এলাকার জনসাধারণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মৃত্যুকালে তিনি চার পুত্র ও চার কন্যা সন্তান, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় শরীক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বাহার উদ্দিন রেজা বীরপ্রতীক, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার প্রমুখ। এ সময় বক্তারা মরহুমের জীবনচরিত আলোচনা সহ বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন মৌকারা দরবার শরীফের আ’লা হযরত পীর সাহেব কেবলা আল্লামা নেছার উদ্দিন ওয়ালী উল্লাহ। জানাযায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে ক্বেরাম, ইমাম-খতিব-মুয়াজ্জিন, মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী এবং ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top