আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে।
রোববার (২৩ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ এমপি কার্যালয়ের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, আবু তাহের,

জাফর ইকবাল, এ কে খোকন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আবদুল জলিল রিপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, উপ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার মজুমদার জুয়েল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কামাল হোসেন, হাসান মামুন শরীফ, গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা আওয়ামী লীগ নেতা নজির আহমেদ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ প্রমুখ।

এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ। এছাড়াও কেককাটা ও আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে এমপি কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top