আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: আটক ৪।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে গত চব্বিশ ঘন্টায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এ সময় চার মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার (কুমিল্লা-ল-১৩-৭৮৫৬) মোটারসাইকেল জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলো: রংপুর জেলার তারাগঞ্জ থানার পশ্চিম কুর্শা গ্রামের মৃত ইসরাইল খাঁন এর ছেলে মো: বেলাল খাঁন (৪২), গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়া গ্রামের হাসপাতাল কলোনী এলাকার আবুল কাশেমের মেয়ে ও একই এলাকার আরিফ মোল্লার স্ত্রী মিনারা বেগম প্রকাশ রূপা (৩০), কুমিল্লার কোতোয়ালী থানাধিন দক্ষিণ চর্থা (বড় পুকুরপাড়) এলাকার মৃত নূর মোহাম্মদ এর মো: জলিল (২৮) ও রাজধানীর পল্লবী থানাধিন ০৭নং সেকশনের ০১নং লেনের ০৬নং বাসার ইদ্রিছ মিয়ার ছেলে মো: সুজন (২৬)। বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পাঁচটায় চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে থানার সহকারী উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম-০১ ও সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রাম রাস্তার মাথা এলাকায় মুন্সীরহাটগামী পাকা সড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ বেলাল খাঁঁন ও মিনারা বেগম রূপাকে আটক করা হয়।

এদিকে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন ও সহকারী উপ-পরিদর্শক মো: এমরান ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার সকাল অনুমান ০৭:০৫ ঘটিকায় পৌরসভাধিন বীরচন্দ্রনগর রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ ও ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি মো: জলিলকে আটক করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

অপরদিকে একইদিন সকাল ০৭.২০ ঘটিকায় থানার উপ-পরিদর্শক মো: মশিউর আলম ও সহকারী উপ-পরিদর্শক মো: মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম বাজারস্থ স্টার লাইন কাউন্টার এর সামনে অভিযান চালিয়ে সুজন নামে এক মাদক কারবারিকে ছয় কেজি গাঁজা সহ আটক করা হয়। পরে আটককৃত সকলের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে পৃথক ০৩টি মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ৩০ বোতল বিদেশী মদ সহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top