চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: নাদিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন ভাই নাঈমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভাধীন রামচন্দ্রপুর পূর্ব পাড়ায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিহতের স্ত্রী শাহিনুর জানান, ‘শুক্রবার সকাল সাড়ে ১১টায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী নাদিম তার মায়ের সাথে বাগবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে সে তার মাকে ধাক্কা দিলে আমার দেবর নাঈম ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর উপর হামলা করে তাকে কাঠ দিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার শ্বাশুড়ী ও ঝাঁ (নাঈমের স্ত্রী) তার উপর হামলা চালায়। শোর চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে ঘরে আসি। পরে তার মাথায় পানি দেই এবং ঔষধ সেবন করিয়ে আমি তাকে ঘরে রেখে কাজে চলে যাই। বিকালে কাজ থেকে বাড়ীতে আসলে আমার স্বামী আমাকে জানায়, আমার প্রচন্ড খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নাও। পরে আমার বড় ছেলেকে কল দিয়ে দ্রুত বাড়ীতে আসতে বলি। ছেলে আসলেই স্বামীকে হাসপাতালে নিব মনে করেছিলাম। ছেলে বাসায় ফিরতে দেরী হওয়ায় আর তাকে হাসপাতালে নিতে পারিনি। সন্ধ্যায় আমার স্বামী মারা গেছে। আমার দেবর নাঈম আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

নিহতের ছেলে সাকিব জানান, ‘সকালে বাবার সাথে আমার কাকার মারামারির খবর পেয়ে বাড়ীতে এসে আমি নিজেও আঘাত পাই। পরে পরিস্থিতি শান্ত হলে আমি জুমআর নামাজ পড়ে সুয়াগাজী আমার খালার বাসায় যাই। বাবার অবস্থা খারাপ শুনে সন্ধ্যায় বাড়ীতে চলে আসি। এসে দেখি তিনি মৃত্যুবরণ করেছেন।’

এ বিষয়ে অভিযুক্ত নাদিম বলেন, ‘আমার মাকে মেরেছে শুনে আমি বাড়ীতে এসে এর কারণ জিজ্ঞেস করলে নাদিম ভাই আমার উপর আক্রমণ করে। কাঠ দিয়ে পিটিয়ে সে আমার হাত ভেঙ্গে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করি। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিতে যাই। এর মধ্যে শুনি আমার ভাই নিজ ঘরে মারা গেছে।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে সুরতহাল শেষে নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার ডান পায়ের নিচে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top