আজ ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম সমাচার এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রাচীন পাক্ষিক পত্রিকা ‘চৌদ্দগ্রাম সমাচার’ এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় চৌদ্দগ্রাম বাজারস্থ হোটেল ভোজন বিলাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথদীঘি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহম্মদ মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন।

চৌদ্দগ্রাম সমাচার এর বার্তা সম্পাদক কাজী মোহাম্মদ শহীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সমাচার এর নির্বাহী সম্পদক ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন।

সাপ্তাহিক ‘চৌদ্দগ্রামের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ এর নির্বাহী সম্পাদক এমদাদ উল্যাহ, ‘আলোকিত চৌদ্দগ্রাম’ এর বার্তা সম্পাদক মো: বেলাল হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, সাংবাদিক কাজী সেলিম, শাহিন আলম, আব্দুর বর লাভলু, আব্দুর রউফ, ইউসুফ মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top