চালকবিহীন বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে গুজব-অপপ্রচার করছে: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আগামী নির্বাচন বিএনপি-জামায়ত নেতৃত্ব নিয়ে দ্বিধায় ভোগছে। বিএনপি-জামায়ত পরস্পরের বিশ্বাসহীনতায় নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে । ফলে জনগণকে বিভ্রান্ত করছে তারা। চালকবিহীন বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে গুজব-অপপ্রচার করছে।

রবিবার (১ অক্টোবর) কুমিল্লার তিতাস উপজেলার ৫ নং কলাকান্দি ইউনিয়নে (মাছিমপুর,কলাকান্দি, কালাচান্দকান্দি, খানের বাড়ি) আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরন, পথসভা ও গণসংযোগের কালে তিনি এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, লন্ডন বসে তারেক রহমান একদিকে, দেশে বসে বিএনপি নেতারা গুলশান-পল্টন থেকে নানান বার্তা পাঠায়। ত্রৈ-রথে চলমান দল বিএনপি কিভাবে জনগণকে ঐক্যের বাংলাদেশ উপহার দিবে? পথহারা বিএনপি এখন গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঠিক পথেই আছে। আগামীতেও জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে।

কুমিল্লার তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি. আবদুস সবুর বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই নৌকা দিবে। সেই নৌকাকে বিজয়ী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

গণসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর,যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার,তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ,ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল আহমেদ,তিতাস উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আ: করিম মুন্সি, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবউল্লাহ বাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক রোবেল হোসেনসহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top